রাজনীতি

পাবনার তিন টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছে দাড়িপাল্লা, দু’টিতে জয় পেয়েছে বিএনপি

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২১:৫৬ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধিঃ

পাবনা জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি-২০২৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে পাবনা জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে বেসরকারি ভাবে ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩টিতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২টিতে বিজয় লাভ করেছে।
জেলার মোট ৭০২টি কেন্দ্রে কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা যায়,
৬৮,পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১,২৮,৬২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে বিএনপির শামসুর রহমান পেয়েছেন ১,০৩,৬৫৮ ভোট।

৬৯,পাবনা-২ আসনে (সুজানগর-বেড়া) উপজেলা বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি’র একেএম সেলিম রেজা হাবিব।
তিনি পেয়েছেন ২,১৩,৯৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হোসাব উদ্দিন পেয়েছেন ৭৫,৩৮৭ ভোট।

৭০,পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) উপজেলায় তীব্র লড়াইয়ের পর জামায়াতের প্রার্থী মাওলানা আলী আছগার ১,৪৭,৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তবে এই আসনের বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন (১,৪৪,২০৬ ভোট) ফলাফলে অসঙ্গতির অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন।

৭১,পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) উপজেলার জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল ১,৩৬,০৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১,৩৪,১৮৬ ভোট।

এ ছাড়া ৭২,পাবনা-৫ (সদর) আসনে বিএনপি’র হেভিওয়েট প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ১,৩১,৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যেখানে জামায়াতের মাওলানা ইকবাল হোসাইন পেয়েছেন ১,১৯,৪৫৪ ভোট।

বেসরকারিভাবে জয়যুক্ত ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

অপরদিকে নির্বাচন ঘিরে পাবনায় ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি,আনসার,বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য সহ ১০ স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। নির্বাচন ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।শান্তিপূর্নভাবে নির্বাচন শেষ হয়েছে।

আরও খবর

Sponsered content