প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১:১৯:০৭ প্রিন্ট সংস্করণ
আল মিরাজ, নীলফামারী প্রতিনিধি:

আলহামদুলিল্লাহ, নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেবেল রহমান গানি’র নির্বাচনী প্রতীক হিসেবে ‘গাভী’ বরাদ্দ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেবেল রহমান গানি’র সাহেবের অনুকূলে ‘গাভী’ প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।
প্রতীক বরাদ্দের পর এক প্রতিক্রিয়ায় জেবেল রহমান গানি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং নীলফামারী–১ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি ন্যায়ভিত্তিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করতে চাই।”
এদিকে প্রতীক বরাদ্দের খবরে ডোমার ও ডিমলা উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ‘গাভী’ প্রতীকের বিজয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণ হবে।

















