প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৫:৩৬ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার,(বান্দরবান):

বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রে নতুন পরিচালক নিয়োগ দিলো আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়া।আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের দায়িত্ব মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ফরিদুল আলম এর উপর অর্পন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মাদ্রাসার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন মাওলানা ফরিদুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়,গত ২২ জানুয়ারি পরিচালনা পরিষদের সভায় ইসলামি শিক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২০১৬ সালে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার অধীনস্থ বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের দায়িত্ব তিনটি শর্তসাপেক্ষে মাওলানা হোসাইন আহমেদ
দায়িত্ব প্রদান করা হয়েছিল,তবে শর্তসমূহ যথাযথভাবে পালন না করে, নানা অনিয়ম করায়, আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
মাদ্রাসার গঠনতন্ত্র অনুযায়ী মাওলানা ফরিদুল আলমকে ইসলামি শিক্ষা কেন্দ্র, বান্দরবান এর সহকারী পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নবনিযুক্ত সহকারী পরিচালকের নিয়োগ সংক্রান্ত দাপ্তরিক কাগজপত্র সমূহ বান্দরবান জেলা প্রশাসন সহ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে প্রদান করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,মাওলানা মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, কাশেম সওদাগরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
প্রসঙ্গত ১৯৮৯ সালে বান্দরবানের ধর্ম প্রিয় ও শিক্ষানুরাগী জনগণকে নিয়ে, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল আরব ওয়াল আজম আল্লামা হযরত ইউনুছ আব্দুল জাব্বার (রহ:) প্রতিষ্ঠা করেন।
এছাড়া অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন, সাবেক জেলা প্রশাসক মহোদয় জনাব নাজমুল আলম ছিদ্দিকী ও সহযোগী প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন জনাব কে এস প্রু । হযরত হাজী সাহেব হুজুর (রহ:) বাংলাদেশ কওমি মাদরাসা বোর্ড (বেফাকুল মাদারিস) এর প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি ছিলেন।
প্রতিষ্ঠানটি তিনি প্রতিষ্ঠা করার পর থেকে বান্দরবানের সর্বস্তরে অবদান রেখে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সহিত দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা ৪০০ (চারশত) এর অধিক আবাসিক ও অনাবাসিক ছাত্র/ছাত্রীকে বিভিন্ন বিভাগে পাঠ দান করছে । প্রতিষ্ঠানটি বাংলাদেশ কওমী মাদরাসা বোর্ড (বেফাকুল মাদারিস)এর তত্ত্বাবধানে পরিচালিত।
গত ২৪শে জানুয়ারি বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা কেন্দ্র নিয়ে, পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসার,পরিচালক পরিচয় দেয়া, মৌলভী আবু তাহের,অনধিকার চর্চা ও অনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করছেন মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ইসলামী শিক্ষা কেন্দ্র,কমপ্লেক্স এর পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা হোসাইন মোহাম্মদ ইউনুছ।

















