সারাদেশ

লৌহজং উপজেলা কর্মকর্তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন এমপি আব্দুস সালাম আজাদ

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৬:৫৬ প্রিন্ট সংস্করণ

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববী মিতু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের নানা সমস্যা ও চাহিদার বিষয় তুলে ধরেন।
বিশেষ করে জনবল সংকট,অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।দ্রুত এসব সমস্যার সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তারা।প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সালাম আজাদ কর্মকর্তাদের আশ্বস্ত করেন।

তিনি বলেন,জনসেবার মান উন্নয়নে সকল সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সভায় সহকারী কমিশনার (ভূমি), স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা বক্তব্য দেন।এছাড়া থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরা হয় সভায়।স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
জনসেবার মান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।এ সময় লৌহজং প্রেস ক্লাবর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।সভাটি উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।

আরও খবর

Sponsered content