জাতীয়

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহত ২ আহত ১

  মোঃ আঃ রহিম জয় স্টাফ রিপোর্টার ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:০৮:২১ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর গোদাগাড়ীর রেল গেট কসাই পাড়ায় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ২৪ ফেব্রুয়ারি আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রাজশাহীর দিক থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহী কে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা হানিফ বস গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গোদাগাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জানা যায় স্পটে একজন মারা যায় রাজশাহী নিয়ে যাওয়ার পথে আর একজন মারা যায় অপরজন গুরুতর আহত। নিহতারা হলেন ১, মো. সাদিকুল ইসলাম (৩৫) পিতা সাবের আলী, স্পটেই মারা গেছে। ২, মোঃ রাজ্জাক আলী (৪০) পিতা মৃত তুমির উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যায়। ৩, গুরুতর আহত রায়হান (৩৫) পিতার লুৎফর রহমান উভয় ঠিকানা চান্দুরা তানোর‌।

আরও খবর

Sponsered content