প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ২:১৯:১৬ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবানের বিএনকেএস কনফারেন্স হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিএসও হাব উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সহযোগী সংস্থা একশন এইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর আথিক সহযোগিতায় বিএনকেএস এর আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এই কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে “সুশীল (Supporting Sustainability the Unity and of Civil Society Organizations to Uphold Human Rights, National Integrity and Rule of Law in Bangladesh)
“প্রকল্পের অধীনে, যা দেশের নাগরিক সমাজকে অধিক শক্তিশালী ও অংশ গ্রহণ মূলক করে তোলার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে সিএসও হাবের সভানেত্রী উম্মে কুলসুম খুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
এসময় বিএনকেএস ম্যানেজার ক্যবাথোয়াই বক্তব্যে বলেন, এই হাব স্থানীয় সংগঠন গুলোর মধ্যে সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সমৃদ্ধ সামাজিক কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে। তিনি কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি বলেন, সিএসও হাবের এই উদ্যোগ সামাজিক উন্নয়ন ও মানবাধিকারের অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আরো বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই উন্নয়ন ও জবাব দিহি মূলক সমাজ গঠনই হবে এই উদ্যোগের মূল সাফল্য।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুপন চাকমা, বান্দরবান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের চীফ ইনস্ট্রাক্টর প্রকাশ চন্দ্র দে, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি মংওয়েনু মারমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ক্যশৈপ্রু খোকা, শিক্ষানুরাগী ক্যশৈনু নেভী, মানবাধিকার কর্মী লেলুং খুমী, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, প্রকল্প পরিচালক এমং মারমা, বিএনকেএস এর সভানেত্রী নেমকিম বম, ম্যানেজার ক্যবাথোয়াই, ইয়ুথ প্রতিনিধি উমংসিং মারমা’সহ সুশীল সমাজের প্রতিনিধিগন।

















