প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৪৫:০৩ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহাদাত হোসেন , রামগড় (খাগড়াছড়ি):প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড়ে পানিতে ডুবে নুরনবী নিরব নামের ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাডেবা সুইচগেট এলাকার পানিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী নিরব দক্ষিণ লামকুপাড়ার মো. লিটনের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে নুরনবী বন্ধুদের সাথে নিয়ে পানিতে গোসল করতে গিয়ে সবার আড়ালে তলিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রামগড় ফায়ার সার্ভিসের দল মৃত অবস্থায় নুরনবীকে উদ্ধার করে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। খেলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

















