ইসলামী জীবন

শ্রীমঙ্গলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২০:৪৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশ আনজুমানে আল ইসলাম ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫ইং) বাদ এশা শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী কাছারী জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আলিম।
যৌথভাবে সঞ্চালনা করেন সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব এবং সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন শাহরিয়ার।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা কাজী নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা সামসুদ্দোহা খান আবু বকর। বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন শুধু মুসলমানদের জন্য নয়, বরং মানবতার জন্য এক আশীর্বাদ। প্রিয় নবীজির জীবন ও আদর্শ অনুসরণ করলেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content