জাতীয়

গাইবান্ধায় গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা “ভোটের গাড়ি” অনুষ্ঠিত

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৫:৪৯:২৯ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি,মোঃ মোনারুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাইবান্ধায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “ভোটের গাড়ি” শীর্ষক বিশেষ প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন গাইবান্ধা ও জেলা তথ্য অফিস গাইবান্ধার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সকল যোগ্য ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ ও গণভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে “ভোটের গাড়ি” জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটাধিকার, গণতন্ত্র চর্চা এবং গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে আয়োজকরা জানান।

আরও খবর

Sponsered content