চট্টগ্রাম

লালমনিরহাটে ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৪:০৭:৫০ প্রিন্ট সংস্করণ

মমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) লালমনিরহাটের সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক কামরুজ্জামান এবং লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট সহিদুল ইসলাম।
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে।

আরও খবর

Sponsered content