প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ২:৪৩:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।
তিনি বলেন, গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনকে সঠিকভাবে পরিচালিত করতে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সবসময় সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ।
খান সেলিম রহমান আরও বলেন, ক্লাবের সঙ্গে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অভিজ্ঞ ও পেশাদার সাংবাদিকরা যুক্ত রয়েছেন। নির্বাচনী সময়ে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সত্য তুলে ধরে জনগণের আস্থা অর্জনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংবাদিকরা সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন এবং একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশ নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবেন।

















