চট্টগ্রাম

বান্দরবানে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১২:২০:১০ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট– ২০২৬ উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিস, বান্দরবান সদর এর আয়োজনে ভোটগ্রহণকারী কর্মকর্তা, (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬জানুয়ারি) বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আরা রিনি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬, বান্দরবান ৩০০ নং আসন।
কর্মশালায় সভাপতিত্ব করেন মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা নির্বাহী অফিসার, বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন বিধিমালা, দায়িত্ব পালনে করণীয় ও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও খবর

Sponsered content