প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:০৩:৩৮ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্য জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠান ২রা ফেব্রুয়ারী সোমবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠিঅডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বান্দরবান ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মো: সেলিম উদ্দিনের সভাপতিত্বে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান,
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম,জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন,বাংলাদেশ বেতার বান্দরবান আঞ্চলিক পরিচালক এসএম মোস্তফা সরোয়ার,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বান্দরবান বাজার শাহী জামেমসজিদ খতিব মাওলানা এহসানুল হক মঈন,জজ কোর্ট জামে মসজিদ খতিব মাওলানা মুজিবুল হক, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, সদর উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা রাশেদুল হক, নাইক্ষংছড়ি মডেল মসজিদ খতিব মাওলানা আবু তাহের নোমানী,সদর উপজেলা মসজিদ খতিব মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবান ইসলামিক ফাউণ্ডেশন অফিসার মো: জাহাঙ্গীর আলম সজীব প্রমুখ।
ইমাম সম্মেলন অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণভোট একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের মতামত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রকাশ করতে পারে। ইমামগণ সমাজে নৈতিক নেতৃত্ব প্রদান করেন, আপনাদের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধর্মীয় মূল্যবোধের আলোকে সাধারণ জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশে গণভোট সম্পন্ন করতে আপনারা সহায়তা করবেন এই প্রত্যাশা করি।”
বান্দরবানের পুলিশ সুপার বক্তব্যে বলেন, “বান্দরবান পার্বত্য জেলা পুলিশ গণভোট চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো ধরনের গুজব, বিভ্রান্তি বা আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”
উক্ত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণসহ বান্দরবান পার্বত্য জেলার ৭ উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও ফলপ্রসূ ও প্রাণবন্ত হয়ে ওঠে।

















