জাতীয়

হবিগঞ্জ জামায়াতের কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২১:৪৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ ষ্টাফরির্পোটারঃ

জামায়াতে ইসলামির কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জামায়াত সরকার গঠন করলে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগনের নিকট তাদের সম্পদের আয়-ব্যয়ের হিসাব পেশ করবেন। শুধু নির্বাচিত জনপ্রতিনধি না, তাদের পরিবারের সকল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। শুল্কমুক্ত গাড়ি ও সরকারী প্লট বরাদ্দ নিবো না। বিচার টাকার কাছে বিক্রি হবে না। প্রচলিত বিচার ব্যবস্থার পরিবর্তন আনা হবে।

তিনি বলেন যে বাংলাদেশে চাদার জ্বালায় মানুষ অতিষ্ঠ সেই বাংলাদেশ আরো দেখতে চাই না।
তিনি শনিবার দুপু্রে হবিগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা: শফিকুর আরো বলেন, হ্যা ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। না ভোট বিজয়ীহলে আবারো সন্ত্রাস চাদাবাজ ও ফ্যাসিবাদ ফিরে আসবে।
হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী মহসিন আহমেদের পরিচালনায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির ও হবিগঞ্জ ২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাকসুর জিএস মাজহারুল ইসলাম, হবিগঞ্জ ১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, হবিগঞ্জ ৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী প্রার্থী আহমেদ আব্দুল কাদেরসহ অনেকেই।

আরও খবর

Sponsered content