জাতীয়

ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে কামরুল ইসলাম রাজের  জনসংযোগ

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫৭:৩৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে  বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে  ধানের শীষে ভোট চেয়ে জনসংযোগ করেছে বিএনপির নির্বাচনী প্রচার ও জনসংযোগ উপ-কমিটির গুলশান থানার যুগ্ন সমন্বয়ক কামরুল ইসলাম রাজ।

‎এ জনসংযোগে অন্যানদের মধ্যে আরো  উপস্থিত ছিলেন আলমগীর হোসাইন,আজাদ হোসাইন, আব্দুল মান্নান শাহাদাত সহ স্থানীয় অনেক নেতাকর্মী।
‎এসময় রাজের নেতৃত্বে ঢাকা ১৭ আসনের বিভিন্ন স্থানে  নির্বাচনী জনসংযোগ  চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এবং সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কে পাওয়ার আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায়।

‎এসময় বিএনপির নির্বাচনী প্রচার ও জনসংযোগ উপকমিটি  সকল নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

আরও খবর

Sponsered content