চট্টগ্রাম

লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৪:৩২:৩৭ প্রিন্ট সংস্করণ

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)

শক্ত হাতে সীমান্ত রক্ষা ও সন্ত্রাস দমন, নরম হৃদয়ে মানবতা, এই স্লোগানকে সামনে রেখে বিজিবি রাজনগর জোন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য এলাকার শীতার্ত, গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১১ জানুয়ারি (রবিবার) রাজনগর বিজিবি জোনে
স্থানীয় দুই শতাধিক অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জোন কমান্ডার লে কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন পিএসসি, এসি।

শীতবস্ত্র বিতরণ শেষে জোন কমান্ডার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।
উক্ত মতবিনিময়ে জোন কমান্ডার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকে না, আমরা পাহাড়ী-বাঙ্গালী সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে পার্বত্য ও সীমান্ত এলাকার অসহায়, শীতার্ত মানুষদের সহায়তা করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও, তিনি সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব থেকে সকলকে বিরত ও সচেতন থাকা এবং এসব ব্যাপারে সবার সহযোগিতা ও সামাজিক প্রতিরোধের আহবান জানান। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা রক্ষার এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতির ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content