জাতীয়

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:১৭:০৯ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দুইদিন ব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার,নারীনেত্রী ক্যামেলিয়া মজুমদার,উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন,ওসি আবুল কালাম পিপিএম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস,মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম,কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম ইলিয়াস হোসেন,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মো.আওয়াল মিয়া,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো.হেলাল মিয়া প্রমূখ।

আরও খবর

Sponsered content