প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১:০৭:২৬ প্রিন্ট সংস্করণ
মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসব শুভ উদ্বোধন হয়েছে।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব রুমানা আক্তার
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং তরুণ প্রজন্মকে বাংলার শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ উৎসবে খাগড়াছড়ি জেলার মোট ১২টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। বিভিন্ন স্টলে বাহারি ও ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও পরিবেশন ছিল উৎসবের প্রধান আকর্ষণ। পিঠার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতি, পারিবারিক বন্ধন ও উৎসবের আনন্দ নতুন করে তুলে ধরা হয়। অংশগ্রহণকারী সংগঠনগুলোর স্বেচ্ছাসেবীরা অত্যন্ত আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে পুরো আয়োজন পরিচালনা করছেন।
বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপী এ আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজক কমিটি।
এইছাড়াও সকলকে সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত থেকে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমন্ত্রণ জানান আয়োজক কমিটি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভাইস চেয়ারম্যান দুলাল হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মোঃ আব্দুল মজিদ।

















