জাতীয়

হবিগঞ্জে ব্যাপক উৎসাহে মনোনয়ন জমা চলছে

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ২:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ থেকে ইলিয়াস আলী মাসুক

হবিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেয়া চলছে। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থীরা। দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নিকট মনোনয়নপত্র জমা দেন হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ। এরপরই মনোনয়ন জমা দেন হবিগঞ্জ-১ আসনের প্রার্থী ড. রেজা কিবরিয়া। একই সময় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়ন জমা দেন হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। দুপুর ২টায় ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী এবং গণঅধিকার পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।

বাইট ঃ ড. রেজা কিবরিয়া এবং আলহাজ¦ জি কে গউছ।

আরও খবর

Sponsered content