প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:০৭:১৩ প্রিন্ট সংস্করণ
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি:

ঝালকাঠি-১ (রাজাপুর -কাঠালিয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৬২,০১০ ভোট পেয়ে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫,১২০ ভোট।
এ আসনে গণভোটের ফলাফল :
হ্যা ভোট : ৯১,২৮৬
না ভোট : ২৯,৫৯১
ঝালকাঠি-২ (সদর – নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১,১৩,১০০ ভোট পেয়ে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯,৮০৫ ভোট।
এ আসনে গণভোটের ফলাফল :
হ্যা ভোট : ১,৪৭,২৯৭
না ভোট : ৫৩,৮৯০

















